শ্রীমঙ্গলে বালুখেকো যুবলীগ নেতাকে এলাকাবাসীর গণপিটুনি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে বালুখেকো যুবলীগ নেতাকে এলাকাবাসীর গণপিটুনি

  • রবিবার, ৯ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার বিকেলে ফুল মিয়া মহালদার (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী।  ফুল মিয়া মহালদার উপজেলার সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি ওই এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে।

জানা যায়, ওই যুবলীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে উপজেলার সাইটুলা এলাকায় পুটিয়াছড়া থেকে অবৈধ বালু তুলে এলাকার ফসলি জমি, রাস্তাঘাট ও সরকারি ব্রিজের ক্ষতি সাধন করে আসছেন। শনিবার বিকাল ৬টার দিকে এলাকাবাসী স্থানীয় সংবাদকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা দেখাতে নিয়ে গেলে ফুল মিয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী এলাকাবাসী ও সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে আসে।

Manual8 Ad Code

তখন এলাকাবাসী ফুল মিয়াকে গণপিটুনি দেন। পরে ফুল মিয়া দৌড়ে তার জিপগাড়ি নিয়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। এ সময় ফুল মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর আক্রমণে ওই এলাকার মাসুক মিয়ার স্ত্রী আছমা বেগমসহ (৪৫) আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে।

এ ব্যাপারে সাইটুলা এলাকার কনাই মিয়ার ছেলে জালাল মিয়া জানান, ফুল মিয়া ও তার ক্যাডার বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাদের ভয়ে কেউ এলাকায় প্রতিবাদ করার সাহস পায় না। ফুল মিয়ার বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ দিলেও কোনো ফল পাওয়া যায় না।

Manual2 Ad Code

এ ব্যাপারে ফুল মিয়া মহালদারের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

Manual4 Ad Code

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে বালু জব্দ ও জরিমানা করা হচ্ছে। সাইটুলা এলাকার ঘটনাটি তিনি জেনেছেন এবং আজ থেকে ওই এলাকায় জোরালোভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!