কমলগঞ্জে এক রোহিঙ্গা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে এক রোহিঙ্গা আটক

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গাকে আটক করেছে। আটক রোহিঙ্গার নাম জুবায়ের হোসেন (১৮)। গত ১২ জুলাই বুধবার বিকাল সাড়ে ৪টায় তাকে আটক করে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার উখিয়া থানার কুতুবপালং শরনার্থী শিবির জুবায়ের হোসেন এক দালালের সহযোগিতায় ভারত যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। সে গত বুধবার কমলগঞ্জের কুরমা চা বাগানের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেইন পিলার ১৯০৫ নম্বর খুঁটি এলাকায় টহলরত হাবিলদার মো. মোস্তাক আহমদসহ বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতেই রোহিঙ্গাকে থানায় দেয়া হয়। বৃহস্পতিবার বিকালে তাকে শ্রীমঙ্গলস্থ বিজিবি ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!