কমলগঞ্জে ৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক

  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ির কানিহাটি চা বাগানের বড় লাইন থেকে ৮ বোতল ভারতীয় মদসহ (৩৭৫ এমএল সিগনেচার) এক ব্যক্তিকে আটক করেছ পুলিশ। গত সোমবার রাত ৯টায় কানিহাটি চা বাগানের বড় লাইন এলাকা থেকে দিলীপ পালের ছেলে নির্মল পাল (২৫) কে আটক করে মাদক উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই কাশি শর্মা, এএসআই বাবুল মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে শমশেরনগরের কানিহাটি চা বাগানের বড় লাইনে অভিযান চালায়। এ সময় নির্মল পালকে আটক করে ৮ বোতল (৩৭৫ এমএল সিগনেচার) ভারতীয় মদ উদ্ধার করে। যার বাজার মূল্য ১৬ হাজার টাকা।

Manual2 Ad Code

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকেও আটক করা হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক নির্মল পালকে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!