কমলগঞ্জে গুণিজন সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে গুণিজন সম্মাননা প্রদান

  • শনিবার, ২২ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে গুণিজন সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও গ্রামের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে ১১ গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস)।

বামসাস সাধারণ সম্পদক নামব্রম শংকর ও প্রচার ও প্রকাশনা সম্পাদক অয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লেখক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, বামসাস কেন্দ্রীয় কমিটি সভাপতি এ, কে, শেরাম, বামসাস কমলগঞ্জ শাখা সভাপতি মাইবম বীরেন্দ্র। গুণিজন সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কমলগঞ্জের কবি ও লেখক আব্দুস ছামাদ, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন, কমলগঞ্জ বামসাস এর উপদেষ্টা ইবুংহাল সিংহ শ্যামল, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ ছোট ধামাই শাখার সভাপতি অহৈবম রনজিৎ প্রমুখ।

গুণিজনদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জুড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, শ্রীমতী পদ্মা দেবী ও হেলাল উদ্দিন।

Manual8 Ad Code

গুণিজন সম্মাননাপ্রাপ্তরা হলেন-কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সদস্য শ্রীমতি পদ্মা দেবী, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সদস্য মো. জুমের আলী, ইসলামপুর ইউনিয়নের মো. ফজলুর রহমান, আদমপুর ইউনিয়নের মো. হেলাল উদ্দিন, আদমপুর ইউনিয়নের মো. কামরুজ্জামান, আদমপুর ইউনিয়নের গুলনাহার বেগম, ইসলামপুর ইউনিয়নের হাজেরা পারভীন, আদমপুর ইউনিয়নের জরিনা বেগম এবং আলীনগর ইউনিয়নের সত্যজিৎ সিংহ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে ১১জন গুণিজনের মাঝে ক্রেস্ট, পোষাক ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!