শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • রবিবার, ৩০ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের একদিন পর শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র স্বাক্ষর দেব (১৮) লাশ লাখাইছড়া চা বাগানের ভেতর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব এর ছেলে স্বাক্ষর দেব শনিবার বিকেল ৪ টায় দিকে তার বাবার মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার মধ্যে সে বাড়ি না ফেরায় রাত ৮টা দিকে স্বাক্ষরের মা তার মুঠোফোনে কল করলে অপর প্রান্থ থেকে স্বাক্ষর স্বাক্ষর নামে কাউকে চিনেন না বলে মুঠোফোনের লাইন কেটে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এ ঘটনার পর স্বাক্ষরের বাবা কল্যাণ দেব শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করেন। স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। রবিবার সকালে শ্রীমঙ্গল ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের একটি সেকশনে তার লাশ স্থানীয় চা শ্রমিকরা দেখে থানা পুলিশকে খবর দেয়।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত সুহেল রানা জানান, মৃত দেহের পাশেই তার মোটর সাইকেল ও মুঠোফোন, ঘুমের মেডিসিন, কোকের বোতল ইত্যাদি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যাকান্ড না। তার শরীরে কোন আঘাতের চিহৃ নাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বুঝা যাবে হত্যা না আত্মহত্যা। তারপরও তিনি তদন্ত করে দেখা হচ্ছে মৃত্যুর রহস্য কী।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!