কমলগঞ্জে দু:স্থ মহিলাদের মধ্যে যাকাত ভাতা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে দু:স্থ মহিলাদের মধ্যে যাকাত ভাতা বিতরণ

  • বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে সেলাই প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলাদের মধ্যে যাকাত ভাতা প্রদান করা হয়েছে। যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন শমশেরনগরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ২০২১-২০২২ অর্থ বছরের ৩য় ব্যাচের ৬০ জন দু:স্থ মহিলার মধ্যে এই ভাতা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মিশন অফিসে আনুষ্ঠানিকভাবে ভাতা প্রদান করা হয়।

Manual2 Ad Code

ইসলামিক মিশন শমশেরনগর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর সঞ্চালনায় যাকাত ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার স্কুল এ- কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৬০ জন প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলা প্রত্যেককে ২ হাজার টাকা হারে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা যাকাত ভাতা বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!