কমলগঞ্জে একরাতে কৃষকের দুটি গরু চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একরাতে কৃষকের দুটি গরু চুরি

  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে একরাতে কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পতনঊষার গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।

Manual2 Ad Code

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান পতনঊষার গ্রামের মিলাদুর রহমান। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে গরু নেই। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলো পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এ ব্যাপারে ভুক্তভোগী মিলাদুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে যাই। রাত দুইটা পর্যন্ত আমরা জেগে ছিলামা। সকালে ঘুম থেকে উঠে দেখি গরুগুলো আর গোয়াল ঘরে নেই। আমাদের গরুর বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!