কমলগঞ্জ থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মনজুর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জ থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মনজুর রহমান

  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ :: মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) কমলগঞ্জ থানা পরিদর্শন করেছেন। সেই সাথে উপজেলার কুরমা ইমিগ্রেশন চেকপোস্ট ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। গত শনিবার (২৯ জুলাই) দুপুরে মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) কমলগঞ্জ থানা পরিদর্শনে আসলে শুরুতেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান। পরে থানা প্রাঙ্গণে নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)-কে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) সুদর্শন কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

পরিদর্শনকালে কমলগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

Manual7 Ad Code

এছাড়াও পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, টিএ বিল, সরকারি গাড়ি ব্যাবহার, সঠিকভাবে পোশাক পরিধান করা, আইনানুগ নিয়মনীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিস্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন। এসময় সকল অফিসারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কেউ থানায় কোন অভিযোগ নিয়ে আসলে দুঃখ যেন না পেয়ে যায়।

Manual3 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) যেসব নির্দেশনা দিয়ে গেলেন আমরা তা মেনে চলবো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!