ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::  কুড়িগ্রাম ফুলবাড়ীতে ৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি উদযাপন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সেখানেই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী প্রেসক্লাবে সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু সহ প্রিন্ট ও ইলেক্ট্র মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!