কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলার শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার (৯ আগস্ট) দুপুরে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম গোয়ালার সভাপতিত্বে ও কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বিন, সাংবাদিক জয়নাল আবেদীন, মোনায়েম খান, আলমগীর হোসেন, শ্যামলী রানী নাথ, আকাশ বাউরী প্রমুখ। সভার শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ বেতারের প্রতিনিধি আর. কে. সোমেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বসবাস। যা এই দেশের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সৌন্দর্য। বিভিন্ন জনগোষ্ঠীকে কোন নামে সংজ্ঞায়িত করা হলো তারচেয়ে জরুরী হলো নাগরিক হিসেবে প্রতিটি জনগোষ্ঠী তার প্রাপ্য অধিকার লাভ করছে কিনা? আদিবাসীদের অধিকারসমুহ সারাদেশেই ব্যাপকভাবে লঙ্ঘনের শিকার। সেই অধিকার নিশ্চিতের লড়াইয়ে আদিবাসী তরুণরাই মূল শক্তি। এই আন্দোলনে তরুণ-যুবাদের এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!