আত্রাইয়ে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

আত্রাইয়ে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রী (১৩) কে উদ্ধার এবং অপহরণকারী যুবক শরিফ উদ্দীন (১৮) কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে তাদেরকে ঢাকার গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার ও উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

এ ঘটনায় উদ্ধার ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাটানো হয়েছে এবং গ্রেপ্তার শরিফ উদ্দীনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Manual2 Ad Code

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে গত ৩১ জুলাই সকালে প্রাইভেট পড়তে যায়।

Manual5 Ad Code

এসময় বিষ্ণপুর (দারাবাতা) গ্রামের নজরুল ইসলামের ছেলে শরিফ উদ্দীনসহ কয়েকজন স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়, এমন অভিযোগ এনে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৩আগষ্ট থানায় শরিফসহ কয়েক জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী যুবক শরিফ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

উদ্ধার স্কুল ছাত্রীকে মেডিকেল চেকআপের জন্য বুধবার নওগাঁ সদর হাসাপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার শরিফ উদ্দীনকে আদালতে সোর্পদ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!