কমলগঞ্জে চা বাগান থেকে অজগর উদ্ধার : পরে লাউয়াছড়া বনে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে চা বাগান থেকে অজগর উদ্ধার : পরে লাউয়াছড়া বনে অবমুক্ত

  • সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৮আগস্ট) ভোরে কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান এলাকা থেকে এ পরিবেশকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন। পরে সকাল সাড়ে ৭ টায় অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

Manual6 Ad Code

স্থানীয়রা জানায়, সকালে কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের মসজিদের পুকুরের পাশে অজগর সাপটি দেখা যায়। খাবারের সন্ধানে সাপটি লোকালয় চলে আসছে। পরে লাউয়াছড়া বন্যপ্রাণি বিভাগকে খবর দিলে সোমবার সকাল ৬টায় অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা।

বন বিভাগ সুত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগান থেকে ফোন আসে একটি অজগর সাপ একটা মসজিদের পাশে আছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও প্লামপ্লরিস ইভির ফিল্ড অ্যাসিসটেন্ড চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। সাপটি সুস্থ থাকায় সোমবার সকাল ৭টার দিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে বলে জানায় বন্যপ্রাণী বিভাগ।

Manual8 Ad Code

চঞ্চল গোয়ালা জানান, খবর পেয়ে তিনি সাপটি উদ্ধার করেন। সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যেই বনকর্মীদের নিয়ে অজগরটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমরা অজগর সাপটি উদ্ধার করি। এটা প্রায় ১০ ফুট লম্বা ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে সকাল ৭টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!