কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার 0৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে তিলকপুর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূঁইয়া, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায় প্রমুখ।

Manual8 Ad Code

উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ডাঃ চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শিংরাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। টুর্ণামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (0৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তিলকপুর মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!