কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু শিশু আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু শিশু আহত

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :; মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ব্রিজ পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩১) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময়ে নিহতের কোলে থাকা আবিদুর রশীদ নামে সাড়ে ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা ১১টায় ভানুগাছ স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ কোলের শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে ভানুগাছ যাওয়ার জন্য ব্রিজ পারাপার হচ্ছিলেন জোসনা। এসময় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার কোলে থাকা শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!