কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপরজনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপরজনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর নঈম আলী (৪৫) নামে আহত অপর জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান এর মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নঈম মিয়ার মৃত্যু হয়। নিহত নঈম আলী কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের তৈয়ব আলীর ছেলে।

Manual7 Ad Code

গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য (পেকুপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। দগ্ধদের ওইদিন রাতে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয়বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় দগ্ধ দুজন নঈম মিয়া ও মাওলানা মুস্তাফিজুর রহমান মারা গেছেন।

Manual7 Ad Code

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান নঈম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Manual5 Ad Code

এর আগে মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকান্ডের সুচনা হয়। মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে মুস্তাফিজ ও নঈম আলী দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!