কুলাউড়ায় লেপ্রসি মিশনের উদ্যোগে আর্থিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় লেপ্রসি মিশনের উদ্যোগে আর্থিক সহায়তা

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী, সাধারণ প্রতিবন্ধীর জীবনমান উন্নয়ন এবং এসব পরিবারের শিক্ষার্থীদের আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে এই আর্থিক সহায়তা করা হয়।

Manual8 Ad Code

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের হাতে সহায়তার চেক তুলে দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার।

সহায়তার চেক প্রদানকালে উপস্থিত ছিলেন, ফেডারেশন এর মৌলভীবাজার জেলা সমন্বয়কারী বিকাশ কুমার দাশ, গাজীপুর ফেডারেশন এর কমিউনিটি রিসোর্স পারসন শান্ত রায়, গাজীপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি কাঞ্চনমনি রায় ও সম্পাদক জাকেরা বেগমসহ ফেডারেশনের নির্বাহী সদস্যবৃন্দ।

Manual4 Ad Code

ফেডারেশন এর জেলা সমন্বয়কারী বিকাশ কুমার দাশ জানান, আর্থিক ও কৌশলগত সহযোগিতার জন্য কুলাউড়ার গাজীপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশনকে চেক প্রদান করা হয়েছে। এছাড়াও উক্ত ফেডারেশনের হতদরিদ্র, সাধারন প্রতিবন্ধী ও কুষ্ঠ আক্রান্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ১১ জনকে পুরা এক বছরের আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

উক্ত কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী ও সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!