শারদীয় দুর্গোৎসব উলক্ষে কমলগঞ্জ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শারদীয় দুর্গোৎসব উলক্ষে কমলগঞ্জ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে সনাতনী ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে সুধীজনদের সাথে এক মতবিনমিয় সভা মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানা ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ পরিদর্শক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতা শিপ্রাংশু পাল, নারায়ণ মল্লিক সাগর, নারায়ণ পাল, বাবুল মাদ্রাজী, রাজু দত্ত, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, সজল কৈরী, রঞ্জিত অধিকারী, দুলাল ছত্রী, নির্মল কুমার সিংহ, পূজামন্ডপ কমিটির নেতা গোপেশ দত্ত, অনন্ত সাহা প্রমুখ।

Manual2 Ad Code

সভায় কমলগঞ্জ উপজেলায় এবারে ১৪৬টি সার্ব্বজনীন ও ১৬টি ব্যক্তিগত পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!