কমলগঞ্জে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

  • মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। উপজেলায় ১৪৬টি সার্বজনীন ও ১৭টি ব্যক্তিগত পূজামন্ডপসহ ১৬৩টি মন্ডপে মঙ্গলবার বিকেলে বিজয়া দশমী তিথিতে ধলাই, লাঘাটা, ফরকা, ক্ষিরণীসহ বিভিন্ন নদ-নদী, দিঘী, জলাশয় ও পুকুরে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
হয়েছে।

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে ভক্ত-পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জসওয়াল, মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনজুর আহমদ, পিপিএম (বার), কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসবএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় সঞ্জয় চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মহিম দে, জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, উপজেলা পূজা উদযাপন পুরষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ এবারের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়ায় আইন শৃংখলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!