কমলগঞ্জে অবরোধ নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে অবরোধ নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ

  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হতে দেখা যায়নি। মাঠে দেখা যায়নি অবরোধআহবানকারী কোন দলের পিকেটিং। প্রতিদিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশের।

Manual4 Ad Code

রোববার বিকেলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর নের্তৃত্বে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে শমশেরনগর ও কমলগঞ্জ উপজেলা সদরে টহলে দেখা যায়।

Manual6 Ad Code

সড়কে দুরপাল্লার বাস ছাড়া সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে।

সকাল থেকে সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, কমলগঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধ বা হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!