বড়লেখা জাতীয় পার্টির বিলুপ্ত কমিটি শর্ত সাপেক্ষে পুনর্বহাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা জাতীয় পার্টির বিলুপ্ত কমিটি শর্ত সাপেক্ষে পুনর্বহাল

  • রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা জাতীয় পার্টির পুর্ণাঙ্গ কমিটি বিলুপ্তের ৬৪ দিনের মাথায় তা পুনর্বহাল করেছে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি। গত ৭ সেপ্টেম্বর কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে অ্যাডভোকেট আফজল হোসেনকে আহ্বায়ক ও সুনাম উদ্দিনকে সদস্য সচিব করে দুই মাসের জন্য ২১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়। কিন্তু ওই কমিটির কোন কার্যক্রম না থাকায় এবং মেয়াদুত্তীর্ণ হওয়ায় জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান শনিবার দুপুরে এই সম্মেলন প্রস্তুতি (আহ্বায়ক) কমিটি বিলুপ্ত করে পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বহাল করেছেন।

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড়লেখা উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো বর্ধিত সভার মাধ্যমে পুর্নগঠনের শর্তে কেন্দ্রীয় জাপা নেতা ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজের নেতৃত্বাধীন উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতিপূর্বে পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে জাপা নেতা অ্যাডভোকেট আফজল হোসেনকে আহ্বায়ক ও সুনাম উদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু ওই কমিটি কোন কার্যক্রমই চালায়নি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাংগঠনিক কোন কাজ না করায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

Manual4 Ad Code

এদিকে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সাংগঠনিক পদ সাময়িক স্থগিত ঘোষণা করে যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!