কমলগঞ্জে সার কেলেঙ্কারিতে ৩৯ জনের বিরুদ্ধে মামলা : পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে সার কেলেঙ্কারিতে ৩৯ জনের বিরুদ্ধে মামলা : পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ

  • শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের গুদাম থেকে ১৩ হাজার ৩ শত কেজি সার চুরির অভিযোগে কমলগঞ্জ থানায় মামলা করেন বাগান ব্যবস্থাপক সোহাগ আহমেদ। মামলার আসামি করা হয় চা বাগানের টিলা হেডক্লার্ক জয়প্রকাশ কৈরী ও গুদামের স্টোর কিপার রাধেশ্যাম কাহারকে। এ ঘটনায় টিলা ক্লার্ক জয়প্রকাশ কৈরী ও স্টোর কিপার রাধেশ্যাম কাহার পলাতক রয়েছেন। এ ঘটনার জেরে চা বাগানের প্রধান ব্যবস্থাপক সোহাগ আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে ন্যাশনাল টি কোম্পানী।

Manual1 Ad Code

শনিবার (১৭ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শণ করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার)।

Manual8 Ad Code

মদনমোহনপুর চা বাগান সুত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চা বাগানের স্টোর ভিজিট করতে আসেন ন্যাশনাল টি কোম্পানির প্রধান কার্যালয়ের অডিট টিম। সেখানে রক্ষিত চালনের ৩৮০ বস্তা ইউরিয়া, টিএসপি সার এর জায়গায় ১১৪ বস্তা সারের হিসাব দেখাতে পারলেও বাকি ২৬৬ বস্তা সারের হিসাব দিতে বাগানের টিলা হেডক্লার্ক ও স্টোর কিপার ব্যর্থ হন। ফলে অডিট টিম তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়।

Manual1 Ad Code

এ ঘটনায় প্রধান ব্যবস্থাপক সোহাগ আহমেদ বাদী হয়ে বাগানের স্টোর কিপার ও টিলা হেডক্লার্কের বিরুদ্ধে থানায় মামলা করেন।

কমলগঞ্জ থানার পুলিশের একটি দল আসামী ধরতে মদনমোহনপুর চা বাগানে গেলে স্টোর
কিপার ও টিলা হেডক্লার্কের লোকজন বাগানে পাগলা ঘন্টা পিটিয়ে পুলিশকে ধাওয়া দেয়। এঘটনায় পুলিশ আসামী রেখে পালিয়ে যায়।

এদিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান, পিপিএম (বার) শনিবার দুপুরে মদনমোহনপুর চা বাগানের ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এসময় কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী, মদনমোহনপুরর চা বাগানের সহকারী ব্যবস্থাপকসহ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মদনমোহনপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক তকদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!