কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি

  • শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিকভাবে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি হলেও শুক্রবার ধলাই নদীর অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পায়। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ধলাই প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ধলাই নদীর পানি প্রবাহের দিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষনিক নজরদারি করছে বলে জানা যায়।

Manual3 Ad Code

শুক্রবার দিনভর মাঝারি বৃষ্টিপাত হয়। উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে শুক্রবার রাত থেকে কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। শনিবার সকাল ১০ টায় কমলগঞ্জ থানা সংলগ্ম পুরাতন ধলাই সেতু এলাকা ঘুরে দেখা যায়, নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে।

Manual5 Ad Code

এলাকাবাসী সুত্রে জানা যায়, কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে শুরু
করে এ উপজেলার উপর দিয়ে প্রবাহিত ধলাই নদীর ৫৭ কি.মি. এলাকার প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ আছে। এভাবে পানি বাড়তে থাকলে ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধের যে কোন একটি স্থানে ভেঙ্গে যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর কমলগঞ্জ উপজেলার পর্যবেক্ষক সাকিব হোসেন বলেন, উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় বেশি বৃষ্টি হওয়ায় শুক্রবার রাত থেকে কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়, তবে এখন বিপদ সীমা অতিক্রম করেনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ধলাই নদীর আকস্মিক পানি বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ধলাই প্রতিরক্ষা ঝুঁকিপূর্ণ বাঁধে মেরামত কাজ করা হয়েছে। আপাতত বাঁধ ভাঙ্গার কোন সম্ভাবনা নেই। উপজেলা প্রশাসন ধলাই নদীর পানি প্রবাহের দিকে নজরদারি করছে বলেও তিনি জানান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!