কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই এক মণিপুরি মুসলিম পরিবারের বসতঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই এক মণিপুরি মুসলিম পরিবারের বসতঘর

  • শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক মণিপুি মুসলিম (পাঙাল) পরিবারের বসতঘর। গত শুক্রবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মুজিবুর রহমানের টিনশেড ঘরে আগুন লেগে পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল তাঁতে শাড়ি বোনার মেশিন, কাপড় চোপড়, নগদ টাকা, আসবাবপত্রসহ নিত্য ব্যবহার্য সব পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সাথে আগুন নেভাতে সাহায্য করে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লেঅকজন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় ইউপি সদস্য আজিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের শিকার দরিদ্র এ পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে।

Manual3 Ad Code

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, আদমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকান্ডের বিষয়টি জেনেছি। দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!