কমলগঞ্জ মাদকসহ ১ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জ মাদকসহ ১ জন আটক

  • সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গত রোববার (১৯ নভেম্বর) রাত ১১টায় ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ সালেক মিয়া (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের মৃত হেকিম উল্লার ছেলে।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাশী শর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সালেক মিয়াকে আটক করা হয়। এ সময় তারদেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ জানায়, সালেক মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্র করে আসছে এবং তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মাদক মামলা
রয়েছে।

Manual8 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীকে সোমবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!