কুলাউড়ায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২০ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২০ জন

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩১৫৮ জনের মধ্যে ২২১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৮টি প্রতিষ্ঠানে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার উপজেলায় পাশের হার ৭০.১৭ শতাংশ।

Manual1 Ad Code

উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজ পাশের হারে উপজেলার মধ্যে এবং কুলাউড়া সরকারি কলেজ সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে।

Manual7 Ad Code

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী কলেজওয়ারী ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৬১৫ জনের মধ্যে ৬ জন জিপিএ-৫ সহ ৪৮৫ জন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৪৭০ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৩১০ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৬৭২ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৪২৩ জন, এম এ গণি আদর্শ কলেজ থেকে ২০৩ জনের মধ্যে ৯৭ জন, ভাটেরা ডিগ্রি কলেজ থেকে ১৪৩ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ১২৩ জন, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭৭ জনের মধ্যে ৫ জন জিপিএ-৫ সহ ১৪৪ জন, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫১ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ১২২ জন, ছকাপন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৪ জনের মধ্যে ৬৯ জন, বরমচাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭৫ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ১৩৮ জন, নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২২ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ১৪১ জন, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩১ জনের মধ্যে ১৭ জন, গজভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২ জনের মধ্যে ১১ জন, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৩ জনের মধ্যে ৭২ জন এবং মনু মডেল কলেজ থেকে ১০০ জনের মধ্যে ৭৪ জন পাশ করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!