ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বোরো ধানবীজ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বোরো ধানবীজ বিতরণ

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code
মো : বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানবীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড জাতের এ বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী। প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সংগীতা সরকার। উপজেলার ৩ হাজার ৬শ জন কৃষককে ২ কেজি করে বীজ সহায়তা দেয়া হয়।

Manual7 Ad Code

এ সময় বীজতলা তৈরি ও চারা রোপন সম্পর্কেও কৃষকদের পরামর্শ দেয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১০ হাজার ২শ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Manual4 Ad Code

সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে । কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের নিয়মিত সহায়তা দেয়া হচ্ছে। বিনামূল্যে সার, উচ্চ ফলনশীল বীজসহ কৃষি উপকরণ দেয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!