কমলগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (0৩ ডিসেম্বর) দুপুরে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার শমশেরনগর চা বাগানে র‌্যালী, আলোচনা সভা ও ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি উত্তম কুমার গোয়ালার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual3 Ad Code

মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, চা শ্রমিক ছাত্রনেতা মোহন রবিদাস, স্কুল শিক্ষক গোয়ালা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ জন শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিকে দুইটি হুইল চেয়ার বিতরণ করেন অতিথিরা।

Manual7 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী নাগরিকরা সমাজের বোঝা নয়। তারা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়েসচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সুচনা হয়। প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!