কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

Manual1 Ad Code

১৪ ডিসেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মা সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ- সভাপতি শাহাজাহান চৌধুরী, ইউপি সদস্য গোলাম হোসেন, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য আসুক আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহিন, শরীফ আহমদ, ইয়াসমিন ইমরান, শিক্ষক হারুনুর রশিদ, রুহেনা আক্তার প্রমুখ।

Manual2 Ad Code

সভায় বক্তারা বিদ্যালয়ে মানসম্মত পড়াশোনার বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণের পরামর্শ দেন। সরকার বিনামূল্যে বই থেকে শুরু করে উপবৃত্তিসহ শিক্ষার্থীদের নানা ধরনের প্রদানকৃত সুবিধার কথা অভিভাবকদের কাছে তুলে ধরেন বক্তারা। এ সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সহ বিভিন্ন রকমের
সমস্যার নিরসনে উপজেলা পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি।

এ বছর পঞ্চম শ্রেণিতে পয়তাল্লিশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে শতভাগ ফলাফল অর্জিত হয়েছে এই বিদ্যালয়ে। উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও শুভেচ্ছা পুরষ্কার প্রদান করা হয় স্কুলের পক্ষ থেকে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!