কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও টিলাগাঁওয়ে পথসভা-ঐক্যবদ্ধ আ’লীগকে ঠেকানো যাবে না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও টিলাগাঁওয়ে পথসভা-ঐক্যবদ্ধ আ’লীগকে ঠেকানো যাবে না

  • সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামীলীগ গণ মানুষের দল। আওয়ামীলীগ অসহায় মানুষের পক্ষে সব সময় কথা বলে। গত ১৫ বছর থেকে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে রয়েছেন।

Manual4 Ad Code

শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হয়েছে। শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বনন্দিত নেতা। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা এগিয়ে নিতে চাই। ৭ জানুয়ারির নির্বাচন দেশ-বিদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি  ২৪ ডিসেম্বর রোববার দিনব্যাপী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে গণসংযোগকালে এবং রাতে টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো রাখেন।

শফিউল আলম নাদেল আরও বলেন, ১৫ বছর পর কুলাউড়ার মানুষ এবারের নির্বাচনে তাদের কাঙ্খিত প্রতীক নৌকা পেয়েছেন। এই প্রতীক পেয়ে ভোটারদের মাঝে রীতিমতো উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। কুলাউড়ার মানুষ নৌকা নিয়ে এখন ঐক্যবদ্ধ। গত ১৫ বছর নৌকার প্রার্থীকে বিজয়ী করতে না পারা।

Manual2 Ad Code

আজ কুলাউড়ার বিভিন্ন জায়গায় মাদকে সয়লাব হয়ে গেছে। এর পেছনে কে বা কারা কাজ করছে কুলাউড়ার মানুষ সব জানে।  কুলাউড়ায় আর সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। নির্বাচনে কালো টাকা ছড়ানোর সুযোগ থাকবে না। কুলাউড়ার মানুষ তাদের সিদ্ধান্ত নিতে আর ভুল করবে না। ৭ জানুয়ারি তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

Manual1 Ad Code

রাত ৮টায় টিলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবদুল মোছব্বির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক প্রমূখ। ###

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!