রাজনগরে বিপুল পরিমান মদ ও মদ তৈরির উপকরণসহ ৪জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে বিপুল পরিমান মদ ও মদ তৈরির উপকরণসহ ৪জন আটক

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ১৭ জানুয়ারি বুধবার রাতে ৩০লিটার চোলাইমদ ও ৭৫ লিটার মদ তৈরির উপকরণসহ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

রাজনগর থানাধীন টেংরা ইউপিস্থ রাজনগর চা বাগানস্থ আসামী দিলীপ গৌড় এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে দিলীপ গৌড় (৪১), রামকৃষ্ণ (৫৪), জয় কুমার কর (২৩), বিজয় নুনিয়া (৪৫) কে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ৭৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াস/গাঁদ)সহ আটক করা হয়।

Manual3 Ad Code

অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) সুলেমান আহমদ সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) চিত্তরঞ্জন বিশ্বাস, এএসআই (নিরস্ত্র) সোহরাব হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই (নিরস্ত্র) মিজানুর রহমান, এএসআই (নিরস্ত্র) আকছির মিয়া, এএসআই (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন।

অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক জানান, আটক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!