কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির বৃত্তি প্রদান ও সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির বৃত্তি প্রদান ও সংবর্ধনা

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ২য় মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান, জাতীয় সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জানুয়ারি শনিবার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউল আলম চৌধুরী নাদেল এমপি।

Manual6 Ad Code

শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, এনামুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুক আহমেদ প্রমুখ।

Manual1 Ad Code

প্রধান অতিথি কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম নাদেল এমপি বলেন, আমাদের আগামী প্রজন্মকে মানব সম্পদে পরিণত করতে হলে বর্তমান শিক্ষাক্রমের পাশাপশি কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠান করতে চাইলে ভোকেশনাল স্কুল করার প্রতি উদ্যোগী হতে হবে। তিনি ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নয়ন তরান্বিত করতে কাজ করবেন বলে জানান।।।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!