কুড়িগ্রামে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
প্রতিনিধির পাঠানো ছবি

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

Manual4 Ad Code

‘আত্মহত্যা প্রতিরোধে এক পা বাড়িয়ে। আত্মহত্যা প্রতিরোধে কাজ করি একসাথে।’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

Manual8 Ad Code

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি কেন্দ্রীয় বাসটার্মিনাল, মজিদা আদর্শ ডিগ্রি কলেজ ও ঘোষপাড়া হয়ে কলেজমোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, হিল বাংলাদেশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সমন্বয়কারী রেজা-এ-রাব্বি প্রমুখ।

অনুষ্ঠানটির উদ্যোক্তা ঢাকা ভিত্তিক বেসরকারি সংগঠন হিল বাংলাদেশ ফাউন্ডেশন। আর এতে সার্বিকভাবে সহযোগিতা করে কুড়িগ্রাম পুলিশ বিভাগ।

অনুষ্ঠানে বক্তারা জানান, প্রতি সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করছে। এর চেয়েও ২৫গুণ বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করছে। এরা সবাই আমাদের প্রিয়জন। আপনজন হারানোর এই মর্মান্তিক অবস্থা পরিবারটিকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে।

Manual2 Ad Code

আত্মহত্যার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য শ্লোগান তোলা হয়েছে এক পা বাড়াই। আত্মহত্যা প্রতিরোধে কাজ করি এক সাথে।

এমবিএ/জেএইচজে

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!