বানিয়াচংয়ে শ্বশুরবাড়ীর লোকজনের ঝগড়া থামাতে জামাতার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বানিয়াচংয়ে শ্বশুরবাড়ীর লোকজনের ঝগড়া থামাতে জামাতার মৃত্যু

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুরালয়ে বেড়াতে এসে দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলায় জামাতা নিহত হয়েছেন। বুধবার উপজেলা সদরের উত্তর পূর্ব ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (৩২)। তিনি ওই গ্রামের ছালেক মিয়ার মেয়ের জামাই ও আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের আব্দুল মোনাফের ছেলে।

Manual1 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বুধবার বিকালে আদর্শ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার পরিবারের মধ্যে কলহ হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নজল ইসলাম তাদের থামাতে যান। তখন মাথায় আঘাত পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে অচেতন অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে উভয়পক্ষের লোকজন আত্মগোপন করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!