কমলগঞ্জে নাইট মিনি ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে নাইট মিনি ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জে নাইট মিনি ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ গত বুধবার রাত সাড়ে ১০টায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন পতনঊষার এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক শওকত আলীর সভাপতিত্বে ও ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি মাহিদুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সমাজ সেবক মহসিন আহমদ কয়েস, স্বপন চৌধুরী, সাইফুর রহমান ফরহাদ, রুহিন উদ্দিন চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিদ আলী, তুহেল আহমদ, সাকিব খান, ফাহিম আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

ফাইনাল খেলায় এস এন এস একাদশকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চেয়ারম্যান একাদশ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!