বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়ার গাজীপুর চা বাগান কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়ার গাজীপুর চা বাগান কমিটি গঠন

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: গাজীপুর চা বাগানে রমেশ কুমারকে সভাপতি, সুভাষ গোয়ালাকে সাধারণ সম্পাদক এবং শ্যামনাথ কুমার, সনাতন কুমার, মন তংলা, সুদর্শন কুমার, সীমান্ত গোয়ালা, সুমন কৈবর্ত, সৎ নারায়ন কুমার, রঞ্জিত পাল, জানকী পাল শ্যামল কৈবর্ত্যকে সদস্য করে বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট গাজীপুর বাগান শাখার প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ মার্চ রোববার পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

গত 0১ মার্চ ২০২৪ইং শুক্রবার  গাজীপুর ৭নং পূর্ব লাইনে রমেশ কুমারের বাড়ীতে তাহার সভাপতিত্বে এক উঠান বৈঠকে উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয়
কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট (বাজাফে-৩৮) এর কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জ্ঞান শংকর গৌড়, বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুস শহীদ, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার অন্যতম নেতা সোহাগ মিয়া, জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সংগঠক কালিটি চা বাগানের সভাপতি সুভাষ নাইডু, লংলা চা বাগানের সত্য নারায়ন, কালিটি বাগানের সর্বজিৎ দাস, গাজীপুর বাগানের পঞ্চায়েতের প্রধান শ্যামনাথ কুমার, গাজীপুর আঞ্চলিক বাংলাদেশ জাসদের সহ সভাপতি ছমির মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কুলাউড়া উপজেলা কমিটির সদস্য মারুফ
আহমদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন কুলাউড়া পৌর জাসদের যুগ্ম সম্পাদক রাসেল আহমদ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!