মৌলভীবাজারে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৯শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৯শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

  • শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কে’র আয়োজনে ৬ এপ্রিল শনিবার ৯শ সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মানুষের মাঝে ঈদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থ বিতরণ করেছে। এ উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি প্রভাষক জয়নাল আবেদীন বকুল। এ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রাস্টি এনামুল হোসাইন রিবাক ও সমাজসেবি মামুন আহমদের এয়ী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি শামীম। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, শিক্ষাবিদ শাহাবুদ্দিন আহমদ, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অরবিন্দ পোদ্দার বাচ্চু, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ট্রাস্টি সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, সৈয়দ নজরুল বখত, ইউসুফ আহমদ চৌধুরী, সমাজকর্মী অলিউর রহমান, আনছার উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

আলোচনা সভা শেষে মৌলভীবাজার সদর, নবীগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৪২টি গ্রামের ৮৮১টি পরিবারের প্রত্যেক প্রতিনিধির কাছে আসন্ন ঈদ উপলক্ষে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!