রাজারহাটে বাল্য বিবাহ বন্ধে লোকসংগীত ও পথ নাটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটে বাল্য বিবাহ বন্ধে লোকসংগীত ও পথ নাটক

  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: রাজারহাটে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লোকসংগীত ও পথ নাটক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

২০ এপ্রিল (শনিবার) বিকাল ৪ ঘটিকায় চাকিরপশার ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহ্যাভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ লোকসংগীত ও পথ নাটক  অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক প্রকাশ চন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফুলকার চাকলা বাজার কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সয়ন চন্দ্র রায় ও চাকির পশার ইউনিয়নের সচিব আশরাফুল ইসলাম, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার প্রমুখ।
লোকসংগীতটি পরিচালানা করেন- কুড়িগ্রাম ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। উক্ত লোকসংগীত ও পথ নাটকে অভিভাবক ও জনপ্রতিনিধিরা বাল্য বিয়ে বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে একাত্মতা প্রকাশ করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!