রাজনগরে প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার : শরীরে ছুরিকাঘাতের চিহ্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার : শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

  • শুক্রবার, ১০ মে, ২০২৪
Dead body with an blank tag. Coronavirus victim.

Manual4 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রদীপ দেব (১৭) নামক এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে হত্যাকান্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

নিহত প্রদীপ উপজেলার সদর ইউনিয়নের ক্ষেমসহস্র গ্রামের প্রণয় দেবের ছেলে। মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, প্রদীপকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে একই বাড়ির আরেক প্রতিবন্ধী কিশোর বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে লাশ পড়ে থাকার বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠায়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, প্রদীপের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মা সুক্তি রানী দেব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজন বাক প্রতিবন্ধী কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!