কুলাউড়া জয়চন্ডীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া জয়চন্ডীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি যুব সমাজের উদ্যোগে এবং নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন কুলাউড়া এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। “অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ান, নিজের প্রয়োজনে পাশে পাবেন” এমন স্লোগান নিয়ে শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামারকান্দি সাইনবোর্ড এলাকায় আয়োজিত ক্যাম্পেইনে ২৮৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Manual7 Ad Code

কামারকান্দি যুব সমাজের আহ্বায়ক ময়নুল ইসলামের সভাপতিত্বে রক্তের গ্রুপ নির্ণয় টিমে ছিলেন, নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা, বর্তমান সভাপতি সাইদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শিমুল কুর্মী, সনিয়র সদস্য আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তায়েফ, প্রচার সম্পাদক রুবেল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সদস্য হোসনা খাঁন, জান্নাতুল ইসলাম মাহী, রিয়াদুল ইসলাম, রেদওয়ান আহমদ ও আহমেদ হোসাইন জামিল।

ছাত্রলীগ নেতা সামি আহমদ মাসুম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং জয়চন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. খালিক মিয়া, কুলাউড়া উপজেলা আল-ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জাকির, বরমচাল স্কুল এন্ড কলেজের শিক্ষক দেলওয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান রাসেল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুনেদ আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সালই, যুবদল নেতা শাহীন আহমদ, জাসদ নেতা মাসুম আহমদ, সালমান আহমদ।

Manual8 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তার হোসেন মুন্না, তপু আহমদ, মোস্তাকিম আহমদ, জাহাঙ্গীর আহমদ, জুয়েল আহমদ, নজরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমদ, রুবেল, কামরুল, সামাদ, সাঈদ, তারেকসহ অনেকে। দিনব্যাপী চলমান এ কর্মসূচীতে কামারকান্দি ও আশপাশ এলাকার ২৮৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!