রাজনগরে কিশোরি ধর্ষণ ও হত্যার অভিযোগে ২ জনের ফাঁসি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে কিশোরি ধর্ষণ ও হত্যার অভিযোগে ২ জনের ফাঁসি

  • বুধবার, ১৫ মে, ২০২৪

Manual6 Ad Code

 রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সাথে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। বুধবার (১৫ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো: সোলায়মান এ রায় প্রদান করেন।

আদালতে রায় প্রদানের সময় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ ও আসামীদেরা পক্ষে অ্যাডভোকেট বিল্লাল হোসেন ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

দন্ডপ্রাপ্তরা হলো- রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজ মিয়ার ছেলে আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুর গ্রামের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া।

Manual3 Ad Code

আদালতের বিচারক ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হলে এ রায় প্রদান করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত আবারক মিয়া ও জয়নালকে ফাঁসির আদেশ দেন আদালত। একই সাথে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ জানান, বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ২জনকে ফাঁসির আদেশ দেন একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। রায় ঘোষণা শেষে আবারক মিয়া ও জয়নালকে সাজা পরোয়ানা মুলে কারাগারে প্রেরণ করা হয়।

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ মে বিকেলে ৭০ হাজার টাকা নিয়ে নিজ বাড়ি থেকে রাজনগরের উদ্দেশ্যে রওনা দেন ওই কিশোরি। রাজনগর পর থেকেই নিখোঁজ হন। এর তিন দিন পরে রাজনগরের এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পরদিন রাজনগর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে রাজনগর থানা পুলিশ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!