প্রচারের আগেই আলোচনায় সেলিম রেজার ‘ব্যাড গার্লস’ ওয়েব সিরিজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

প্রচারের আগেই আলোচনায় সেলিম রেজার ‘ব্যাড গার্লস’ ওয়েব সিরিজ

  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:: প্রচারের আগেই সোশ্যাল মিডিয়াসহ মিডিয়া পাড়ায় বেশ আলোচনায় রয়েছে সুনামধন্য পরিচালক সেলিম রেজার ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।

এ সিরিজের গল্প, কলাকুশলী, প্রযোজক, পরিচালক ও লেখকের কল্যাণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছেন ‘ব্যাড গার্লস’ ওয়েবটি।

Manual2 Ad Code

এই সিরিজের গল্পে মুগ্ধ হয়ে সানন্দে মিডিয়া জগতের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রীরাও ‘ব্যাড গার্লস’ সিরিজে অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

জানা যায়, ১৫ মে ঢাকা ও তার আশেপাশের বেশকিছু লোকেশনে ব্যাড গার্লসের প্রথম লটের শুটিং হয়েছে। শুটিং চলবে আরও কিছুদিন। তবে গ্রীষ্মের তাপদাহ বৃদ্ধি পেলে শুটিং আপাতত বন্ধ রাখতে পারেন বলে জানিয়েছেন পরিচালক সেলিম রেজা।

তিনি বলেন, প্রথম দিন শুটিং করে আমি অনেক আশাবাদী। গরমের মধ্যেও অভিনেতা অভিনেত্রীরা আন্তরিক ভাবে শুটিং করেছেন। সেইসাথে টেকনিক্যাল টীম সহ আমাদের পুরো টীম অত্যন্ত যত্ন সহকারে আমাকে সাহায্য করেছেন শুটিংয়ে।

Manual7 Ad Code

ব্যাড গার্লস’র শুটিংয়ে অংশগ্রহণ করছেন দেশের খ্যাতিমান অনেক অভিনেতা অভিনেত্রী। তারা হলেন,
শিবা সানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানি, রিতু দত্ত, ইসরাত জাহান, প্রিয়া অনন্যা,
পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, তৃষ্ণা, শান্তা ইসলাম, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

এদিকে ব্যাড গার্লস’ এর সুটিং সেটে ক্যামেরায় আছেন সানি খান, সম্পাদনায় ভিএফএক্স সাহেদ ও মিউজিক সাদ শাহ।

উল্লেখ্য, জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে এবং সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্যাড গার্লস’র প্রযোজনা করেছেন সিনেটেক মাল্টিমিডিয়া।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!