রুম্পা চরিত্রে ”ব্যাড গার্লসে” ঋতু দত্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রুম্পা চরিত্রে ”ব্যাড গার্লসে” ঋতু দত্ত

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা বিনোদন ডেস্ক ::  সিনেটেক মাল্টিমিডিয়া প্রেজেন্টস্ ও অনুরূপ আইচ এর রচনায়, সেলিম রেজার পরিচালনায়
‘ ব্যাড গার্লস ‘ ওয়েব সিরিজে সম্প্রীতি চুক্তিবদ্ধ হয়েছেন মডেল এবং অভিনেত্রী ঋতু দত্ত।

Manual6 Ad Code

ঋতু দত্ত বলেন , ওয়েব সিরিজটিতে তিনি যে চরিত্রটি ধারণ করছে তার নাম রুম্পা,, রুম্পা চরিত্রটি তার জীবনের সাথে অনেকটাই মিলে গিয়েছে যার জন্য তিনি এই চরিত্রটিতে করতে আগ্রহী প্রকাশ করেছেন,,সম্প্রীতি এই ওয়েব সিরিজটির প্রথম লটের শুটিংও করেছেন ঋতু দত্ত,,।

তিনি আরো বলেন, আমার ছোট বেলা থেকেই অভিনয়, নাঁচ,গান,কবিতার প্রতি আগ্রহ। পারিবারিক ভাবেই শিখেছি। আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের অনুপ্ররেণায় আমি আজ এখানে। নিজেকে আরও তৈরি করছি আগামীতে আরও ভালো ভালো কাজ করব। খুবই যত্ন সহকারে এবং সুন্দরভাবে প্রথম লটের শুটিং শেষ করেছি।

“এপি হাউস সুপার মডেল অব দ্যা ইয়ার” এই বিউটি প্রেজেন্ট এ অংশগ্রহণ করে ফাস্ট রানার -আপ ও ‘বেস্ট পপুলার মডেল’ সুপার মডেল অব দ্যা ইয়ার সিজন ৩ হয়েছেন এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী রিতু দত্ত।

Manual1 Ad Code

ঋতু দত্ত মডেলিং এর পাশাপাশি কাজ করছেন শেখ আলাউদ্দিন পরিচালিত গোধূলি গুঞ্জন চলচ্চিত্রে পাশাপাশি ফটোশুট ফ্যাশন শো ,বিজ্ঞাপন ,টিভিসি, ওভিসি,ওয়েব ফিল্ম ,, ধারাবাহিক নাটক ,মিউজিক ভিডিও এ নিয়মিত কাজ করছেন।শুরুটা ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙের দাদা ও দিদি র‍্যাম্প শো থেকেই শুরু তারপর থেকেই মিডিয়ায় পরিচিত মুখ রিতু দত্ত। ইতিমধ্যেই বড় পর্দায় ও কাজ করেছেন।

Manual3 Ad Code

ঋতু দত্তসহ ব্যাড গার্লসে  আরো যারা অভিনয় করছেন, শিবা সানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানি, জেরিন ইসলাম, ইসরাত জাহান, প্রিয়া অনন্যা, পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, তৃষ্ণা, শান্তা ইসলাম, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

গীতিকার ও লেখক অনুরূপ আইচের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে এবং সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্যাড গার্লস’র প্রযোজনা করেছেন সিনেটেক মাল্টিমিডিয়া।

সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্যাড গার্লস প্রচারিত হবে সিনেটেক মাল্টিমিডিয়ার ওটিটি মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!