নিরব-স্পর্শিয়ার সুস্বাগতম নিরবেই মুক্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নিরব-স্পর্শিয়ার সুস্বাগতম নিরবেই মুক্তি

  • শনিবার, ২৫ মে, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা বিনোদন:: প্রচার–প্রচারণা ছাড়াই নিরব-স্পর্শিয়ার সুস্বাগতম নিরবেই গতকাল শুক্রবার (২৪ মে) মুক্তি দেয়া হয়েছে। এ সিনেমার মাধ্যৃে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটি প্রযোজনা করেছে বনবীথি মুভিজ।

Manual6 Ad Code

জানা যায়, গ্রামের প্রতিবাদী এক নারীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্পর্শিয়াকে। তিনি গ্রাম থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্নের পেছনেই ছুটে চলে গল্প। একই সঙ্গে নিরবের সঙ্গে প্রেম। সেই প্রেম পরিণয় পাওয়া নিয়ে তৈরি হয় জটিলতা।

Manual4 Ad Code

সিনেমাটির পরিচালক ও প্রযোজক শফিকুল হাসান বলেন, ‘আমি সিনেমায় একদম নতুন। আমরা চেষ্টা করেছি সিনেমাটির প্রচার করতে। কিন্তু অনেক কিছুই না জানার কারণে কিছু ভুল হয়েছে। আমাদের নতুন ইউটিউব চ্যানেলে গান ও ট্রেলার মুক্তি দেওয়া ঠিক হয়নি। তা ছাড়া অনেকেই চুক্তিমতো প্রচারে থাকেন।’

তিনি আরও জানান, ছয়টি সিনেমা হলে শুক্রবার থেকে তাদের ‘সুস্বাগতম’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
সিনেমাটি নিয়ে এক প্রেস বার্তায় স্পর্শিয়া বলেন, ‘নিরব ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। বেশ আগে সিনেমার শুটিং করেছিলাম। মেধাবী একটা মেয়ের সংগ্রামের গল্প। যে নানা বাধা পেরিয়ে সফল হতে চায়। গ্রামীণ গল্পটি ভালো ছিল।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!