শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন : ৪ সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন : ৪ সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

  • বুধবার, ২৯ মে, ২০২৪

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অনিয়মের কারণে চার জন সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার উপজেলার সদর ইউনিয়ন ও হাউজিং এস্টেস্ট ভোট কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

Manual5 Ad Code

তারা হলেন- সদর ইউনিয়ন ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব, সিরাজুন নেহার চৌধুরী ও হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রসান্ত কুমার দেব।

Manual1 Ad Code

জানা গেছে, দুই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোটার আসার আগে ব্যালট পেপার এর পেছনে অগ্রিম সিল মেরে রেখে দিয়েছিলেন। পরে ম্যাজিস্ট্রেট এসে তা দেখে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা মোসা. শাহিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা ৪ প্লাটুন বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আনসার মোতায়েন করেছি। কিন্তু ৪জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের অনিয়মের কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ টি ইউনিয়ন একটি পৌরসভা মিলিয়ে মোট ২ লাখ ৫৪ হাজার ৪ শত ৪১ জন ভোটার রয়েছেন। বুধবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!