শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে বিজয়ী ভানু লাল, রাজু দেব ও হাজেরা খাতুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে বিজয়ী ভানু লাল, রাজু দেব ও হাজেরা খাতুন

  • বুধবার, ২৯ মে, ২০২৪

Manual6 Ad Code

শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় (কাপ-পিরিচ) প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। তিনি ৫ হাজার ৭৯৩ ভোটে পরাজিত হয়েছেন।

Manual2 Ad Code

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী লিটন আহমেদ সাজু ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট।

Manual2 Ad Code

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট।

বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবু তালেব তাদের বিজয়ী ঘোষণা করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!