আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন নতুন রেকর্ড গড়ে চেয়ারম্যান হলেন এবাদুর রহমান প্রামানিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন নতুন রেকর্ড গড়ে চেয়ারম্যান হলেন এবাদুর রহমান প্রামানিক

  • বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।

Manual4 Ad Code

টানা ১৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে আত্রাইয়ের রাজনীতির ইতিহাসে একটানা চার বারের উপজেলা চেয়ারম্যানের রেকর্ড গড়েছেন তিনি।

ফলাফল পর্যাবেক্ষণে দেখা গেছে, এ নির্বাচনে মোট ৬৭ টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী ২১ হাজার ৪৭৬ভোট পেয়ে চতুর্থ বারের মত আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক (কৈ মাছ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দি আজিজুর রহমান পলাশ (জোড়াফুল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৭৮ভোট।

Manual3 Ad Code

ভাইস চেয়ারম্যান পদে ৩৩ হাজার ২৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে দ্বিতীয় বারের মত আবারও নির্বাচিত হয়েছেন শেখ মো. হাফিজুল। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. আফছার আলী প্রাং পেয়েছেন ৩২ হাজার ৮১ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী ৩৬ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোছা. মিতু বানু মণি পেয়েছেন ২২ হাজার ৮ ভোট। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৫২ জন। উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

Manual7 Ad Code

জয়ের ব্যাপারে অনুভূতি ব্যক্ত করে আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক বলেন, এমন নজির গড়তে পেরে অনেক ভালো লাগছে। গত ১৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে আত্রাইয়ের জনগণের জন্য কাজ করেছি। সাধারণ মানুষ আমাকে ভালোবেসে গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও জনগণ আমার পক্ষে রায় দিয়েছেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!