আটকে যেতে পারে ‘তুফান’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আটকে যেতে পারে ‘তুফান’

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
ছবি সংগৃহীত

Manual5 Ad Code

এইবেলা বিনোদন :: আসন্ন ঈদুল আযহায় মুক্তি প্রতীক্ষিত শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’  নানা অভিযোগে আটকে যেতে পারে। সিনেমাটিকে ঘিরে কেঁচো খুঁড়তে অজগরের মতো রায়হান রাফির অনেক নেতিবাচক কর্মকাণ্ড সেন্সর বোর্ডের নজরে এসেছে। যার কারণে সিনেমাটির সেন্সর ছাড়পত্র নিয়ে বোর্ড কর্মকর্তারা নতুন করে ভাবছেন। সেন্সর বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও নিয়মকানুনের তোয়াক্কা না করে টিজার প্রদর্শন করার অভিযোগে সিনেমাপাড়ার মানুষদের কাঠগড়ায় এ সিনেমাটি।এর আগেও এই নির্মাতা সেন্সর বিধিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে একাধিকবার সমালোচনার শিকার হয়েছিলেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (০৪ জুন) এই সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে বলে জানা গেছে। নানা অভিযোগ থাকায় এদিন বাড়তি সতর্কতার সঙ্গে সিনেমাটি দেখা হবে বলে সেন্সর বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিগ বাজেটের এই সিনেমাটির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সামনে রেখেই সিনেমাটি দেখা হবে। এরপর বোর্ডের সব সদস্যের মতামতের ভিত্তিতে সিনেমাটি ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেওয়া হতে পারে কাটিং!

দেশসেরা নায়ক শাকিব খানের সিনেমাটি দর্শকদের আগ্রহ থাকলেও টিজার এবং গান প্রকাশের পর শুরু হয় তুমুল সমালোচনা। উঠে নকলের অভিযোগও। মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ায় এই সিনেমাটি। এ নিয়ে সমালোচনায় উত্তাল নেটিজেনরা।

Manual5 Ad Code

এরই মধ্যে, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে আইন ভঙের অভিযোগ। সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের ‘গুলশান’ সিনেমাহলে গত ১০ মে দুপুর ১২টার শোতে দেখানো হয় ‘তুফান’ সিনেমার টিজার।

Manual2 Ad Code

সূত্রটি বলছে, আইন ভঙের এই অভিযোগটি বেশ গুরুত্ব সহকারে দেখছে সেন্সর বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে এই সিনেমাটি। শেষ পর্যন্ত কাটিং নিয়ে সিনেমাটি মুক্তি পায় কিনা তা নিয়ে সিনেমাপাড়ায় সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

Manual8 Ad Code

প্রসঙ্গত, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!