কুড়িগ্রামে হলোখানা ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ‘র চাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে হলোখানা ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ‘র চাল বিতরণ

  • বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা  ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার  (১৩ জুন) সকালে হলোখানা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি  চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে ৮৯৯৪ উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের  নবাগত চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলাম রতন ।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মিনহাজুল ইসলাম আইয়ুব। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজার বলেন, অসহায় দরিদ্র পরিবার গুলোর জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার  অত্র ইউনিয়নের ৮৯৯৪ জন উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে। চাল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!