দেশে করোনায় মোট ৫ হাজার ৪৪ জন মারা গেলেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দেশে করোনায় মোট ৫ হাজার ৪৪ জন মারা গেলেন

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual5 Ad Code

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। মৃত রোগীদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৪৪ জন কোভিড রোগী মারা গেলেন।

Manual7 Ad Code

এই সময়ে দেশে দেশে নতুন করে ১ হাজার ৬৬৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জন।

Manual3 Ad Code

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৫২ হাজার ২৮৭।

পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৯১ শতাংশ।

এই সময়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৪৪ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৪ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!