স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার নতুন কমিটি ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার নতুন কমিটি ঘোষণা

  • সোমবার, ২৪ জুন, ২০২৪

Manual4 Ad Code

স্পেন প্রতিনিধি :: স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কাতালোনিয়া (অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ জুন, শুক্রবার বার্সেলোনার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি সুরুজ্জামান জামান। এসময় কমিটি নির্বাচনকালীন সমন্বয় কমিটির প্রধান আব্দুল বাছিত কয়ছর, সদস্য আব্দুল জব্বার ও সদস্য মো. রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে করিম আলীকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, রেদোয়ান হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও ছালেহ আলীকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনের শুরুতে সমন্বয় কমিটির প্রধান আব্দুল বাছিত কয়ছর জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি (২০২৪-২০২৬) গঠনের লক্ষ্যে দীর্ঘ প্রায় তিন মাস নানা সভা ও কমিউনিটির সর্বস্তরের মানুষের সাথে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে। নানা আলোচনা শেষে এ কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সুরুজ্জামান জামান বলেন, বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে পুরাতন এ সংগঠনের অনেক ঐতিহ্য রয়েছে। নতুন নেতৃত্ব স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নানা সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। আংশিক কমিটি ঘোষণা দেয়া হলেও আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। নতুন সভাপতি করিম আলী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কথায় নয়, কাজ দিয়েই আমরা প্রমাণ করবো । তিনি আরো বলেন, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া প্রবাসীদের নানা সমস্যা সমাধানে দৃপ্ত ভূমিকা রাখবে। এসময় তিনি বার্সেলোনার সকল প্রবাসী বাংলাদেশির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলন শেষে নতুন সভাপতি করিম আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!